1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ‘হুমকির মুখে’, দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু ইসরাইলের

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-10-2025 ইং
  • 14620 বার পঠিত
ad728

যুদ্ধবিরতি বাস্তবায়ন হুমকির মুখেপড়েছেএমন দাবি করে দক্ষিণ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক বিস্তৃত বিমান হামলা চালাচ্ছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়:

দক্ষিণ গাজায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনা কর্মকাণ্ড লক্ষ্য করে আমরা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি।

হামলার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করা হচ্ছে খান ইউনুস রাফাহ অঞ্চলকে। স্থানীয় বাসিন্দাদের মতে, একাধিক বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠেছে, বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছিল, ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকাজুড়ে রোববার কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। 

এই হামলার ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে মধ্যস্থতাকারী পক্ষগুলো। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে গাজায় চলমান মানবিক সংকট আরও বিপজ্জনক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728