ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহ–এর মৃত্যু নিয়ে করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে পুনরায় গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালত অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দেন।
আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন নীলা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন, তার ছেলের মৃত্যু আত্মহত্যা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ ঢাকার ইস্কাটনের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। প্রথমে এটি আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, সালমান শাহ–এর পরিবার ও ভক্তদের মধ্যে মৃত্যু নিয়ে বহুদিন ধরেই রহস্য ও বিতর্ক চলমান।