1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ট্রাম্প–পুতিন বৈঠক স্থগিতের পরই রাশিয়ার পারমাণবিক মহড়া

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 22-10-2025 ইং
  • 15264 বার পঠিত
ad728

পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রেমলিন এক ভিডিও প্রকাশ করেছে যেখানে জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে মহড়া সম্পর্কে পুতিনকে রিপোর্ট করতে দেখা গেছে। 

বুধবার (২২ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, এই মহড়ায় কৌশলগত পারমাণবিক বাহিনী অংশ নেবে এবং এতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করা হবে।

মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনী, যেখানে স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘপাল্লার বোমারু বিমান অংশ নিচ্ছে।

ক্রেমলিনের মতে, এই মহড়ার উদ্দেশ্য হলো পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি প্রতিক্রিয়া সক্ষমতা যাচাই করা।

এদিকে, পুতিন ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার একদিন পরই এই মহড়া শুরু হওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের কৌশলগত বার্তা হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728