1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

“মাদক সমাজের জন্য ব্যাধি, এজেন্টরা এখনও সক্রিয়” — এ্যানি

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 25-10-2025 ইং
  • 14636 বার পঠিত
ad728

মাদকমুক্ত একটি সমাজ গঠন করা বিএনপির নতুন অঙ্গীকার চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২৫ অক্টোবর) এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

এ্যানি বলেন, মাদকমুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল, এখনো তারা পুরোপুরি উঠে যায়নি। কেউ না কেউ দূর থেকে চালাচ্ছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করছে যা সমাজের জন্য একটি বড় ব্যাধি।

তিনি আরও বলেন, মাদক শুধু তরুণ সমাজকেই ধ্বংস করছে না, এটি জাতীয় ভবিষ্যতের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য প্রশাসন, রাজনীতি সমাজের সব স্তরে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ্যানি বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের প্রতিটি পরিবারকেও সচেতন হতে হবে, তাহলেই প্রকৃত মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728