বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভা বিকশিত করতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই যা কেবল ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করবে।”
তিনি মনে করেন, আধুনিক শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

