জাতীয়করণের দাবিতে রাজধানী থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়।
লংমার্চে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ তাদের বহু দিনের দাবি। কয়েক দফা কর্মসূচি, স্মারকলিপি ও মানববন্ধনের পরও
সরকার কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় তারা
বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি হাতে নিয়েছেন।
বাংলাদেশ
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা বলেন, “আমরা সরকারি প্রাথমিক শিক্ষার অংশ হয়েও সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত। আমাদের শিক্ষকরা বছরের পর বছর ন্যূনতম
সম্মানী ছাড়াই শিক্ষাদান করছেন। তাই অবিলম্বে জাতীয়করণ করা না হলে আমরা
আরও কঠোর কর্মসূচিতে যাব।”
অন্যদিকে
পুলিশ জানায়, অনুমতি ছাড়াই জনসমাগম ঘটিয়ে সড়কে অবস্থান নেওয়ায় তাদের বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

