1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

‘একবাক্স নীতি’তে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-11-2025 ইং
  • 14062 বার পঠিত
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর ঐক্য জোরদারের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের

দেশের সব ইসলামপন্থি শক্তি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেএকবাক্স নীতিমেনে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঐক্যের কথা জানান।

তিনি বলেন, ইসলামী শক্তির বিভক্তি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। ইসলামপন্থি দলগুলোকে নীতি, আদর্শ মূল্যবোধে ঐক্যবদ্ধ হতে হবে। আমরাএকবাক্স নীতিতে বিশ্বাস করি যে নীতিতে সব ইসলামি শক্তি একসঙ্গে ভোটের ময়দানে অবতীর্ণ হবে।

চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলন জনগণের ভোটাধিকার নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।

দলীয় সূত্র জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে দেশজুড়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে এবং বিভিন্ন ইসলামপন্থি দলের সঙ্গে নির্বাচনী সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে।  

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728