ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের থেকে এ তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, অনুমোদিত সংস্থাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজভিত্তিক সংগঠন। তারা সারাদেশে ভোটকেন্দ্র, প্রচারণা কার্যক্রম ও নির্বাচনী আচরণ পর্যবেক্ষণ করতে পারবে।
এছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট পক্ষগুলোকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের মতামত বা আপত্তি জানাতে বলা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

