যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে জয়ী হওয়া পর তিনি শহরের প্রশাসন এবং জাতীয় রাজনীতিতে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিজ্ঞা করেছেন।
নির্বাচনের একদিন পরই বুধবার কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে ক্ষমতাগ্রহণের জন্য একটি ‘ট্রানজিশন টিম’ ঘোষণা করেছেন তিনি।
জোহরান মামদানি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে জয়লাভের পর সাংবাদিকদের বলেন, “আমরা এমন এক শহর চাই, যেখানে সমস্ত নাগরিকের সমান অধিকার সুরক্ষিত থাকবে। ট্রাম্পের কর্মকাণ্ড ও রাজনৈতিক নীতি নগরবাসীর জন্য হুমকি হিসেবে দেখা যাচ্ছে, তাই আমরা রুখে দাঁড়াব।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে মনোনয়ন পেলে মামদানি জিততে পারতেন না উল্লেখ করে বলেন, সরকারে চলমান শাটডাউনের কারণে রিপাবলিকানদের পরাজয় হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জোহরান মামদানির জয় শুধু নিউইয়র্কের নয়, দেশের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে। তিনি একদিকে শহরের প্রশাসন চালাবেন, অন্যদিকে জাতীয় পর্যায়ে প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করবেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

