1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ভিয়েতনামে আঘাত হানল টাইফুন ‘কালমায়েগি’, নিহত কমপক্ষে পাঁচজন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-11-2025 ইং
  • 55721 বার পঠিত
ad728

ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর শক্তিশালী টাইফুন কালমায়েগি এবার আঘাত হেনেছে ভিয়েতনামে। দেশটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় পার্বত্য অঞ্চলে।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে এবং কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রবল বৃষ্টিপাত ঝোড়ো বাতাসে ঘরবাড়ি, গাছপালা যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ফিলিপিন্সে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যায়, যা বহু এলাকায় বন্যা ভূমিধসের কারণ হয়। বর্তমানে এটি ক্রমে কম্বোডিয়া লাওসের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, কালমায়েগি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে পড়লেও ভারি বৃষ্টিপাত ভূমিধসের আশঙ্কা থেকেই যাচ্ছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধার পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..