বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এখন স্থিতিশীল।
তিনি মনে করেন, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ইতিবাচক পথে এগিয়ে যাবে।
শনিবার টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই- ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামী বছর অর্থনীতি আরও গতিশীল হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব নীতিই ভবিষ্যতের উন্নয়নের চাবিকাঠি।”
অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক মুদ্রা ও আমদানি-রপ্তানি খাতে কিছু চাপ থাকলেও সামগ্রিক প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

