1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

সিনেটে সমঝোতায় ডেমোক্র্যাট-রিপাবলিকানরা, শেষ হতে পারে ৪০ দিন ধরে চলা শাটডাউন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 10-11-2025 ইং
  • 12970 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রে চলমান রেকর্ড ৪০ দিনের সরকার অচলাবস্থার (শাটডাউন) অবসান ঘটতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তহবিল পুনরায় চালু করা নিয়ে মার্কিন সিনেটে ডেমোক্রেটিক রিপাবলিকান নেতারা সমঝোতায় পৌঁছেছেন।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

সিনেট সূত্রে জানা গেছে, এই সমঝোতার ফলে সরকারি দপ্তরগুলো খুব শিগগিরই পূর্ণ কার্যক্রমে ফিরতে পারবে। নতুন বাজেট চুক্তিতে প্রশাসনিক খরচ, ফেডারেল কর্মচারীদের বেতন এবং জনসেবার গুরুত্বপূর্ণ খাতগুলোর ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডেমোক্রেটিক নেতা বলেন, জনগণের স্বার্থে আমরা রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে সমঝোতায় এসেছি। এখন সময় এসেছে প্রশাসনকে আবার সচল করার।

রিপাবলিকান নেতারাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশের অর্থনীতি জনগণের ক্ষতি ঠেকাতে এই সিদ্ধান্ত সময়োপযোগী।

অর্থনীতিবিদদের মতে, টানা শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি, সরকারি প্রকল্প বন্ধ আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। সমঝোতা বাস্তবায়িত হলে অর্থনীতি দ্রুত স্থিতিশীলতার পথে ফিরবে বলে আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728