1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দল: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 11-11-2025 ইং
  • 12873 বার পঠিত
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, তবে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ একটি সমঝোতার ভিত্তি। সরকারের পক্ষ থেকে এই সনদের সীমার বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে তা স্বাক্ষরকারী দলের জন্য বাধ্যতামূলক নয়। আমরা আমাদের অবস্থান ঠিক রেখেছি।

সালাহউদ্দিন আরও বলেন, রাজনৈতিক সংলাপ সমঝোতার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে, সেটির বাইরে কোনো প্রয়াস গ্রহণ করা হলে তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, স্বাক্ষরিত সনদের প্রতি সম্মান প্রদর্শন করে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728