অবশেষে যুক্তরাষ্ট্রে ৪৩ দিন ধরে চলা অচলাবস্থা বা
শাটডাউনর অবসান ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারি কার্যক্রম পুনরায় চালু হয়।
মার্কিন প্রতিনিধি পরিষদে এর আগে পাস হয় ব্যয় সংক্রান্ত বিলটি। রিপাবলিকানদের পাশাপাশি ৬ ডেমোক্র্যাটও বিলে সমর্থন দেন।
এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাটডাউন, যা সরকারি বাজেট অনুমোদন নিয়ে অচলাবস্থার কারণে সৃষ্টি হয়েছিল।
শাটডাউনের সময় সরকারি কর্মচারী বেতন ছাড়া দিন কাটিয়েছেন, অনেক সরকারি দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং অর্থনীতি বড় ধরনের ধাক্কা খায়।
নতুন সমঝোতা চুক্তিতে বাজেট বরাদ্দ, সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক ব্যয় বিষয়ে আপসের পথ খুঁজে বের করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

