বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মওলানা ভাসানীর আদর্শ আজও বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রেরণার শক্তি। তিনি বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে মওলানা ভাসানীর ভূমিকা যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে।
রোববার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান।
এক বার্তায় তারেক রহমান বলেন, “মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার শক্তি আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে। তাঁর দেখানো আদর্শিক পথই জাতিকে সঠিক দিকনির্দেশনা দেয়।”
তিনি আরও উল্লেখ করেন, ভাসানীর ন্যায়ভিত্তিক সমাজ, গণঅধিকার ও জাতীয় স্বার্থরক্ষার রাজনীতি আজ আরও প্রাসঙ্গিক। “তার আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারে সক্ষম হবো,” বলেন তারেক রহমান।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে তিনি দেশবাসীকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

