1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

আগের চেয়ে ভালো অবস্থায় দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 16-11-2025 ইং
  • 11069 বার পঠিত
ad728

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক মাসে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকগুলো স্থিতিশীলতার দিকে অগ্রসর হয়েছে, যা অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, রপ্তানি খাতে বৈচিত্র্য এবং চাহিদা বৃদ্ধি অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ, চামড়া কৃষিজ পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। পাশাপাশি প্রবাসী আয়ের প্রবাহে ধারাবাহিকতা বজায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে কিছুটা ওঠানামা থাকলেও নিত্যপণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, সঠিক নীতি প্রয়োগ বাজার তদারকি জোরদার থাকলে মূল্যস্ফীতি আরও কমে আসবে।

. সালেহউদ্দিন বলেন,
আমরা গত এক বছর যে সংকটগুলোর মধ্য দিয়ে গিয়েছি, তা বিবেচনায় নিলে বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেকটাই উজ্জ্বল। তবে সামনে বড় কিছু চ্যালেঞ্জও রয়েছেব্যাংকিং খাতে অনিয়ম, বিনিয়োগ স্থবিরতা এবং দুর্বল প্রশাসনিক কাঠামো আমাদের বড় বাধা।

তিনি ব্যাংকিং খাতের সুশাসন ফেরানো, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য আর্থিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক পরিবেশ শান্ত রাখা নীতি ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করলে দেশের অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728