যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে এখন ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী
শাবানা মাহমুদ সোমবার নতুন এই কঠোর অভিবাসন
পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে।
রোববার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথা জানানো হয়েছে।
নতুন
নীতিতে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসের (Indefinite Leave
to Remain) আবেদন প্রক্রিয়া আরও কঠোর ও দীর্ঘায়িত করা
হচ্ছে। বর্তমানে যেসব আশ্রয়প্রার্থী পাঁচ থেকে আট বছরের মধ্যে
স্থায়ী বসতির যোগ্যতা অর্জন করেন, ভবিষ্যতে তাদের ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
সরকার
বলছে, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ এবং মানবপাচারের প্রবণতা রোধ করতেই এ নীতি কঠোর
করা হচ্ছে। পাশাপাশি যারা আশ্রয়ের আবেদন করেন, তাদের আর স্বয়ংক্রিয়ভাবে সরকারি
সহায়তা দেওয়া হবে না—সহায়তা পাওয়ার
বিষয়টি হবে বিবেচনাধীন।
মানবাধিকার
সংগঠনগুলো বলছে, এই সিদ্ধান্ত আশ্রয়প্রার্থীদের
জন্য আরও অনিশ্চয়তা ও সংকট তৈরি
করবে। নতুন নীতি কার্যকর হলে আশ্রয়প্রার্থীদের জীবনযাপন, কাজের সুযোগ এবং পরিবার পুনর্মিলন আরও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।
সরকার আগামীকাল আনুষ্ঠানিকভাবে নতুন নীতির বিস্তারিত তুলে ধরবে।a
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

