1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

দীর্ঘ ১৩ বছর পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন এরদোয়ান

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 20-11-2025 ইং
  • 12504 বার পঠিত
ad728

তুরস্ক দীর্ঘ ১৩ বছর পর আবারও সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

সিরিয়ায় তুরস্কের রাষ্ট্রদূতের পদ দীর্ঘদিন শূন্য থাকার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সীমিতভাবে কার্যকর ছিল। তবে এরদোয়ানের এই নতুন নিয়োগ দ্বিপক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় চালু করার এবং সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) এরদোয়ান স্বাক্ষরিত এই নিয়োগাদেশ সরকারি গেজেটে প্রকাশিত হয়। যেখানে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী নূহ ইয়িলমাজকে সিরিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সিরিয়ার সাথে রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং অঞ্চলের স্থিতিশীলতায় তুরস্কের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728