1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে গাজীপুরে শতাধিক পোশাক শ্রমিক আহত

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 11142 বার পঠিত
ad728

গাজীপুরসহ সারাদেশে শুক্রবার সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পাঞ্চলেও ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় গাজীপুরের টঙ্গী শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা আতঙ্কে দ্রুত নিচে নামতে গিয়ে হুড়োহুড়ি ধাক্কাধাক্কিতে শতাধিক শ্রমিক আহত হন।

শ্রমিকরা জানান, ভবন কাঁপতে শুরু করলে মুহূর্তের মধ্যেই কারখানার ভেতর চিৎকারচেঁচামেচি শুরু হয়। অনেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে পড়ে যান, আবার কেউ ধাক্কাধাক্কিতে আঘাত পান। আহতদের স্থানীয় হাসপাতাল ক্লিনিকে নেওয়া হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাময়িক ছুটি ঘোষণা করেছে ভবনের নিরাপত্তাপর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম সীমিত রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর টঙ্গী ফায়ার সার্ভিস স্থানীয় প্রশাসন কারখানাগুলোতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। যেসব ভবনে দেয়াল বা পলেস্তারা খসে পড়ার অভিযোগ পাওয়া গেছে, সেগুলো প্রযুক্তিগত টিম দিয়ে পরীক্ষা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728