1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ভূমিকম্পে আতঙ্ক: রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ বেড়েছে

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 11495 বার পঠিত
ad728

দেশব্যাপী অনুভূত ভূমিকম্পের পর আতঙ্কে দৌড়াদৌড়ি হুড়াহুড়িতে পড়ে আহত হয়ে হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালবিশেষ করে পঙ্গু হাসপাতাল রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে রাজধানীর বাইরের রোগীও। শুক্রবার রাত ১০টা পর্যন্ত পঙ্গুতেই চিকিৎসা নিয়েছেন ১২০ জন, ভর্তি ১৯ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ রোগী দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া, সিঁড়ি দিয়ে নেমে হোঁচট খাওয়া, দরজা-জানালার ধাক্কায় আঘাত পাওয়া কিংবা ভিড়ের চাপে ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন। এদের মধ্যে নারী, পুরুষ, শিশুসব বয়সের মানুষই রয়েছে। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে, আর অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ছাড়া রাজধানীর বাইরে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা রাজশাহীর বিভিন্ন হাসপাতালেও একই ধরনের ভিড় দেখা গেছে। ভূমিকম্পের মুহূর্তে আতঙ্কে মানুষ ঘর-বাড়ি থেকে বের হতে গিয়ে দেয়াল, ফার্নিচার কিংবা সিঁড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানান, ধরনের পরিস্থিতিতে আতঙ্কই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তারা হুশ ধরে চলাফেরার পাশাপাশি ভূমিকম্পে কীভাবে নিরাপদে অবস্থান করা যায় বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728