নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ঢাকার
আশুলিয়ার বাইপাইলে ভূ-কম্পন অনুভূত
হয়েছে। স্থানীয়রা জানান, সকাল হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য মৃদু কম্পন টের পান তারা। এতে অনেকে নিরাপত্তার স্বার্থে ভবন থেকে বাইরে বের হয়ে আসেন।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
গাজীপুর ও
সাভারের মাঝামাঝি আশুলিয়ার বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩
মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূ-কম্পনটি নিয়ে এলাকাবাসীর মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির
খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

