1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

৩০টি বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দেশের কাঠামোগত ও সাংবিধানিক সংস্কার সম্ভব: অধ্যাপক আলী রীয়াজ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 23-11-2025 ইং
  • 11606 বার পঠিত
ad728

জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রস্তাবনা দেশের কাঠামোগত সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ

রোববার রাজধানীর সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “এই প্রস্তাবনাগুলো প্রস্তুত করা হয়েছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ মতামত সংগ্রহের মাধ্যমে। তাই এগুলো দেশের রাজনৈতিক প্রশাসনিক কাঠামোতে বাস্তবিক সংস্কারের সুযোগ সৃষ্টি করতে সক্ষম।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, দেশের সংবিধান প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর, স্বচ্ছ দায়িত্বশীল করার জন্য এসব প্রস্তাবনা কার্যকরভাবে গ্রহণ প্রয়োগ করা গেলে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবনাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের পর তা আলোচিত প্রয়োগযোগ্য সংস্কারমূলক পদক্ষেপে রূপান্তরিত হবে।

বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ এবং তা ভিত্তি করে প্রস্তাবনা তৈরি করা দেশের রাজনৈতিক সংলাপ সংবিধানিক সংস্কারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728