1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ নিম্নচাপে, মালয়েশিয়ায় জরুরি প্রস্তুতি জোরদার

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 28-11-2025 ইং
  • 53064 বার পঠিত
ad728

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সেনিয়ার বর্তমানে নিম্নচাপে পরিণত হলেও, এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য মালয়েশিয়া সরকার জরুরি প্রস্তুতি জোরদার করেছে।

সেনিয়ার প্রভাবে উপদ্বীপ মালয়েশিয়ায় আগামী ২৪ ঘণ্টায় অবিরাম ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেলাঙ্গর নেগেরি সেম্বিলান উপকূলের মধ্যবর্তী এলাকায় ঝড়টি আঘাত হানে। 

স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের পরবর্তী সময়ে ভারী বৃষ্টি, নদী এবং বন্যা ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসন ইতোমধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় উদ্ধার কর্মী, উদ্ধার যন্ত্রপাতি এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ শুক্রবার এক বিবৃতিতে দ্রুত সাড়াদান প্রচেষ্টা নিশ্চিত করতে রাজ্য জেলা দুর্যোগ অপারেশন সেন্টারগুলো খোলা হয়েছে বলে জানান।

সরকারি সূত্র জানিয়েছে, জনগণকে নিরাপদ স্থানে থাকা এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের জন্য আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..