1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শুক্রবার দুপুর পর্যন্ত আরও ১৮ ফ্লাইট বাতিল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 06-03-2026 ইং
  • 10566 বার পঠিত
ad728

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে বন্ধ করেছে। এর ফলে বাংলাদেশের ফ্লাইটগুলোও সরাসরি প্রভাবিত হচ্ছে।

এই নিরাপত্তা পরিস্থিতির কারণে গত এক সপ্তাহে মোট ২৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বাতিল হওয়া নতুন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি এবং কাতার ৪টি ফ্লাইট।

বিমানবন্দর সূত্রে জানানো হয়, যাত্রীদের নিরাপদ যাত্রা ও সুষ্ঠু সেবা নিশ্চিত করতে এই বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রীদেরকে ফ্লাইট বাতিলের বিষয়ে আগেভাগে জানানো হচ্ছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728