1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 07-10-2025 ইং
  • 14932 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন কার্যক্রম। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান, ইসি কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতারা।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা এখন থেকে দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এই নিবন্ধন কার্যক্রম চালু করা হবে, যাতে আরও বেশি প্রবাসী এ সুযোগের আওতায় আসতে পারেন।

সূত্র: বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728