1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

খামেনির জানাজায় এক সপ্তাহ সময় দিয়েছি : ট্রাম্প

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-07-2026 ইং
  • 100 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার জানাজা ও দাফনের জন্য তেহরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।


যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশ বছর পূর্তি উদ্‌যাপনের সূচনা উপলক্ষে দেওয়া এক ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, বৈশ্বিক প্রভাব এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে মন্তব্য করেন।


ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলাকে পরাজিত করেছে এবং ইরানের বিরুদ্ধেও শক্তিশালী সামরিক অভিযান চালিয়েছে। তাঁর ভাষায়, ইরান এখন সমঝোতা করতে খুবই আগ্রহী।


তিনি আরও বলেন, মানবিক বিবেচনায় আলী খামেনির জানাজা ও দাফনের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল।


তবে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728