1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 19-07-2026 ইং
  • 1605 বার পঠিত
ad728

ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।


রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


অন্যদিকে, সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত বা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের হামলার প্রমাণ পাওয়ার কথা জানাননি।


তাসনিমের খবরে আরও বলা হয়, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের কয়েকটি স্থানে হামলা হয়েছে এবং অন্তত ৩ থেকে ৫টি স্থানে আঘাত হেনেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728