1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

হার্ভার্ড ও এমআইটিতে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিটে ডা. জুবাইদা রহমানকে আমন্ত্রণ

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 08-08-2026 ইং
  • 12842 বার পঠিত
ad728

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের ফার্স্ট লেডি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে। আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট (জিএইচসি)-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. উইল এনগওয়া, পরিচালক অধ্যাপক ডা. স্টিফেন অ্যাভেরি এবং পরিচালক অধ্যাপক ডা. এম. সাইফুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই আমন্ত্রণের কথা জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, এবারের সম্মেলনে ক্যান্সার চিকিৎসা, নারী ও শিশু স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং মানব উন্নয়নের অগ্রগতির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সমন্বয়ে একটি ‘গ্লোবাল কোয়ালিশন’ বা বৈশ্বিক জোট গঠন করা হচ্ছে। ডা. জুবাইদা রহমানকে বিশেষ এই ‘ফার্স্ট লেডিস সেশন’-এ যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে আয়োজকরা উল্লেখ করেন, একজন কার্ডিওলজিস্ট হিসেবে পেশাগত দক্ষতা এবং চিকিৎসাসেবা বঞ্চিত জনগোষ্ঠীর সুবিধার্থে ডা. জুবাইদা রহমানের সাম্প্রতিক উদ্যোগসমূহ জিএইচসি-এর লক্ষ্যের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদার করা, সাশ্রয়ী মূল্যে চিকিৎসার সুব্যবস্থা করা এবং প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে তাঁর মানবিক ভূমিকার প্রশংসা করা হয়।

সম্মেলনে গ্যাবন, সিয়েরা লিওন ও গিনির ফার্স্ট লেডিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড জে. মার্কি, বিভিন্ন দেশের মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রধান, শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

উল্লেখ্য, গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্যসেবার উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণায় নিবেদিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এবারের সামিটে গ্যাবনের রাজধানী লিব্রেভিলকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের ‘দাভোস’-এর আদলে স্বাস্থ্য বিষয়ক একটি স্থায়ী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনাও ঘোষণা করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..