1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

লিবিয়ায় বড় বিপর্যয়: দেশের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12686 বার পঠিত
ad728

লিবিয়ার সর্ববৃহৎ ‘জাওয়িয়া’ তেল শোধনাগারের একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) আগুন লাগার পর ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।

রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) অধীনস্থ ব্রেগা পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি জানিয়েছে, অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এনওসি সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্যাংকটিতে আনুমানিক ৪৫ লাখ লিটার পেট্রল মজুত ছিল। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং সরাসরি হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ঘটনার পর শোধনাগার এলাকায় সর্বোচ্চ

মাত্রার জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে জাওয়িয়া শহরের আকাশে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে ভিডিওগুলোর সত্যতা নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে অবস্থিত এই জাওয়িয়া শোধনাগারটির দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল। এটি দেশটির ৩ লাখ ব্যারেল উৎপাদনক্ষম শারারা তেলক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকায় আন্তর্জাতিক তেল বাজারেও

এর ব্যাপক প্রভাব রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..