মিরপুর (ঢাকা): রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত মো. রুবেল ওরফে 'ল্যাংড়া' রুবেল ও তার সহযোগী বাপ্পাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগ। সোমবার
ঢাকা ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পল্লবীতে প্রাইভেটকার থেকে নেমে আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে হামলাকারীরা। এতে আলমগীর ছাড়াও জোৎস্না নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন
আলমগীরের স্ত্রী পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে 'ল্যাংড়া' রুবেলকে প্রধান আসামি করা হয়।
ডিবির উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, অপরাধ সংঘটনের পরই আসামিরা ঢাকার বাইরে পালিয়ে বিভিন্ন রিসোর্টে আত্মগোপনে ছিল। ডিবির টিম সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ল্যাংড়া
রুবেল, বাপ্পা, মাখন, পারভেজ ও রাব্বিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন
১,০০০ পিস ইয়াবা
হামলায় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি ভক্সওয়াগন গাড়ি
বর্তমানে আহত আলমগীর হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।