1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে কঠোর ঢাকা জেলা পুলিশ: আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12254 বার পঠিত
ad728

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ, এমনকি পুলিশ প্রধানকে (আইজিপি) নিয়ে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশে-বিদেশের বিভিন্ন ব্যক্তিগত পেজ ও তথাকথিত সাংবাদিকদের প্ল্যাটফর্ম থেকে পুলিশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। পূর্বে নিম্নপর্যায়ের

কর্মকর্তাদের নিয়ে লেখালেখি হলেও, বর্তমানে পুলিশের সর্বোচ্চ পর্যায়কে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার কথা জানানো

হয়েছে।

পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা বিনষ্ট করতে কিছু স্বার্থান্বেষী মহল ভেতর ও বাহির থেকে এ ধরনের তৎপরতা চালাচ্ছে। ৫ আগস্টের পর পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি যোগ করেন, সাধারণ মানুষ এখন নিরাপদে স্বাভাবিক জীবনযাপন করছে এবং শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..