1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভ

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 11-08-2026 ইং
  • 12418 বার পঠিত
ad728

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকদের একটি অংশ। দুর্নীতি এবং বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বাধার সৃষ্টির অভিযোগ এনে মঙ্গলবার তাকে নিজ কক্ষে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) শীর্ষ নেতাদের হস্তক্ষেপে দুপুর ২টার দিকে অবরুদ্ধ পরিস্থিতির অবসান ঘটে।

বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি, বিগত সরকারের আমলে দায়িত্বে আসা এই কর্মকর্তা তৎকালীন ‘ফ্যাসিবাদী ব্যবস্থার সহযোগী’ হিসেবে কাজ করেছেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আহতদের চিকিৎসায় তিনি প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। এছাড়া, সম্প্রতি হাসপাতালের এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বদলি আদেশ আটকে দেওয়ার

পেছনেতার স্বার্থসংশ্লিষ্ট লেনদেন রয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

জানা গেছে, গত সোমবার বিকেলে এক প্রশাসনিক কর্মকর্তার বদলি কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। চিকিৎসকরা তার কার্যালয়ে তালা দিতে গেলে কর্মচারীদের সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। চিকিৎসকদের একদফা দাবি, পরিচালককে পদত্যাগ করতে হবে এবং তার যাবতীয় দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল জানান, চিকিৎসকরা বর্তমানে যার যার কর্মস্থলে ফিরেছেন। বিষয়টির স্থায়ী সমাধানে স্বাস্থ্য সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের অনুগত কর্মকর্তাদের অপসারণ ও পদত্যাগের দাবি উঠে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেলেও এই আন্দোলনের ঘটনা ঘটল।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..