1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 12-08-2026 ইং
  • 12341 বার পঠিত
ad728

প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রীকে ধর্ষণ, গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন আইপিএল তারকা ও বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোরেল।

পশ্চিমবঙ্গের হুগলির মগরা থানা-পুলিশ তাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।

অভিযোগকারী মেডিকেল শিক্ষার্থীর দাবি, দীর্ঘদিন সম্পর্কের নাম করে তার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি করেন অভিষেক।

পরবর্তীতে গোপনে ধারণ করা সংবেদনশীল ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ভয়ভীতি দেখানো হতো।

এমনকি তাকে একটি স্থানে বেআইনিভাবে আটকে রেখে খাবার না দিয়ে নির্যাতন করার অভিযোগও আনা হয়েছে, যার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা এগোলেও পরবর্তীতে অভিষেকের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তিনি সরে আসার চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

মামলার নিষ্পত্তিতে বিলম্ব দেখে ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

হাইকোর্টের কড়া নির্দেশের পর তৎপর হয়ে ওঠে পুলিশ।

অভিষেকের মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার পাশাপাশি আলামত হিসেবে একটি পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বর্তমানে বিষয়টি হুগলির চুঁচুড়া আদালতে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩৫টি আইপিএল ম্যাচে ৭৬৯ রান করা অভিষেক ঘরোয়া ক্রিকেটে বাংলার একটি পরিচিত মুখ এবং ভারত 'এ' দলের হয়েও খেলেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..