1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

'মির্জা ফখরুল ভাইয়ের জন্য, আমরা সবাই ধন্য'

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 14-08-2026 ইং
  • 11741 বার পঠিত
ad728

রাজনীতিবিদ মানে মুখোশধারী - এ ধারণা অধিকাংশ মানুষের। তবে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যত চিনেছি তত মনে হয়েছে কথাটি শতভাগ সত্য নয়। বিরলতম এই মানুষটি চলেন হৃদয় দিয়ে। কৌশল খাটিয়ে নিজের স্বার্থসিদ্ধি তার স্বভাবে নেই।

বিএনপির পক্ষ থেকে এই নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিচ্ছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু জাতীয়তাবাদী শিবির নয় ন্যায়বুদ্ধি সম্পন্ন দেশের প্রতিটি মানুষ তারেক রহমানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। মাটি ঘেঁষা এমন নেতা রাষ্ট্রপতি হলে পুরো জাতিই লাভবান হবে এতে কোনো সন্দেহ নেই। 

আমি ভাগ্যবান এ জীবনের একাধিকবার মির্জা ফখরুল ভাইয়ের সান্নিধ্য পেয়ে। মনে পড়ে সেই আওয়ামী ফ্যাসিবাদের সময় ফখরুল ভাই যখন যুক্তরাষ্ট্রে যেতেন সেই স্মৃতি। তার নামে একটার পর একটা মামলা। মাসের বেশির ভাগ দিন থাকতে হয় আদালতে। জেলেও কাটাতে হয়েছে বড় একটা সময়। নানা নির্যাতনে শরীরে অসুখ। কিন্তু আমেরিকায় গিয়ে তিনি একবারও নিজের কথা বলতেন না। শুধু ভাবতেন বাংলাদেশের কথা। বিএনপির নির্যাতিত কর্মীদের কথা। নিঃস্বার্থ কথাটির প্রতিশব্দ আমার কাছে মির্জা ফখরুল ভাই।

মজলুম জননেতা মওলানা ভাসানীর কাছে রাজনীতি শিখেছেন তিনি। ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী। গণতন্ত্রের জননী খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ওপর আস্থাশীল ছিলেন। আর এই সব কিছু মিলিয়ে নিজেকে উজাড় করা এক চরিত্র হিসেবে মির্জা ফখরুল ভাইয়ের ধাঁচ।

এমন মানুষকেই মানায় রাষ্ট্রপতি পদে। যিনি দিতে জানেন। নিতে জানেন না। তার জন্যই জন্মান্তরে স্লোগান দিয়ে যাবো - "মির্জা ফখরুল ভাইয়ের জন্য, আমরা সবাই ধন্য"

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..