1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

৭২ ঘণ্টার আলটিমেটাম! আলভারেজকে না পেলে বিকল্প ভাবছে বার্সা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 12201 বার পঠিত
ad728

স্পোর্টস ডেস্ক: অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। বিশ্বকাপজয়ী এই তরুণকে ন্যু ক্যাম্পে আনতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কাতালান ক্লাবটি।

তবে স্পেনের জনপ্রিয় স্পোর্টস টক শো ও ডিজিটাল মিডিয়া ‘এল চিরিংগিতো টিভি’র দাবি, আলভারেজকে দলে টানার দৌড় থেকে শেষ পর্যন্ত সরে আসার প্রস্তুতি নিচ্ছে বার্সা।

আলভারেজকে পাওয়া জটিল হয়ে পড়ায় ফরোয়ার্ড লাইন শক্তিশালী করতে ইতোমধ্যে বিকল্প খেলোয়াড়ের সন্ধানও শুরু করে দিয়েছে বার্সেলোনা। ‘এল চিরিংগিতো টিভি’ জানায়, এরই মধ্যে তিন ফরোয়ার্ডকে নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ক্লাব কর্তৃপক্ষ।

তালিকায় রয়েছেন ভিয়ারিয়ালের জর্জ মিকাউতাদজে, একই দলের স্প্যানিশ ফরোয়ার্ড আয়োজে পেরেস এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

এই তিনজনের মধ্যে জর্জিয়ান স্ট্রাইকার মিকাউতাদজেকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। চলতি মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে ডেকোর।

তবে মিকাউতাদজেকে দলে ভেড়ানোর বিষয়ে নতুন প্রধান কোচ হান্সি ফ্লিকের সবুজ সংকেত এখনো মেলেনি। ফলে বোর্ডের অভ্যন্তরে এখনও পূর্ণ ঐকমত্য তৈরি হয়নি।

অন্যদিকে, ভিয়ারিয়ালের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড আয়োজে পেরেজকে মাত্র ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোর সাশ্রয়ী ফি-তেই পাওয়া সম্ভব বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমটি।

আপাতত আলভারেজকে না পেলেও ভবিষ্যতে তাকে দলে আনার পরিকল্পনা ঝুলিয়ে রাখছে বার্সা। সে ক্ষেত্রে পেরেজকে স্বল্পমেয়াদি এবং বাজেট-বান্ধব বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, এই মুহূর্তে আলভারেজকে সই করানো কঠিন হলেও আগামী ২০২৭ সালের দলবদলে আবারও আর্জেন্টাইন তারকার জন্য প্রস্তাব পাঠাবে বার্সেলোনা। সেই সময় পর্যন্ত অন্তর্বর্তী সমাধান হিসেবে পেরেজ দারুণ মানানসই হতে পারেন।

বার্সার সংক্ষিপ্ত তালিকার সবচেয়ে হাই-প্রোফাইল নামটি হলো লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের হয়ে সর্বশেষ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ গোলদাতা হওয়া ‘এল তোরো’ খ্যাত এই আর্জেন্টাইন তারকাকে অতীতেও দলে ভেড়াতে চেয়েছিল বার্সা।

এবারও সম্ভাব্য বিকল্পের তালিকায় জায়গা ধরে রেখেছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..