1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সিরাজগঞ্জে ২৫০ গ্রাম হেরোইন মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 19-08-2026 ইং
  • 11927 বার পঠিত
ad728

 সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত ছিলেন।

বিচারক সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে রাজশাহী থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ হেরোইন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন।

তল্লাশিকালে একটি সন্দেহভাজন ট্রাক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটিকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ সেজবুল, সোহেল ও আরিফুলকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে প্রয়োজনীয় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ তিন আসামির বিরুদ্ধে এই রায় প্রদান করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..