1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল সাময়িক বন্ধ, বিপাকে যাত্রীরা

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 22-08-2026 ইং
  • 10783 বার পঠিত
ad728

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগির কয়েল স্প্রিং ভেঙে বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা ও রাজশাহীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত হয়ে পড়েছে।

তবে চালক ও সংশ্লিষ্ট কর্মীদের তাৎক্ষণিক বিচক্ষণতায় নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ শনিবার (২২ আগস্ট) সকালে বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট অতিক্রম করার পরপরই একটি বগির নিচের কয়েল স্প্রিংটি ভেঙে নিচে খসে পড়ে।

বিকট শব্দে ট্রেনটির গতি কমে যায় এবং রেললাইনের ওপরই তা স্থবির হয়ে পড়ে। বিষয়টি দ্রুত নজরে আসায় সতর্কতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন চালক ও পরিচালক আনোয়ার হোসেন। তারা জানান, সঠিক সময়ে ট্রেনটি থামানো না গেলে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ছিল।

এই যান্ত্রিক ত্রুটির দরুন পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আকস্মিক এই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় আশপাশের বিভিন্ন জংশন ও স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন আটকা পড়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন সাধারণ যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই পার্বতীপুর ও সান্তাহার জংশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ও কারিগরি দলকে খবর দেওয়া হয়েছে। টিম উদ্ধারকাজ শুরু করার জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তবে রেললাইনটি পুরোপুরি ত্রুটিমুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সংযোগ সচল করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..