জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন সংবাদমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায়
তিন জ্যেষ্ঠ সাংবাদিক—শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আদেশে ২৪ আগস্টের মধ্যে
তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনার হত্যা মামলায় ট্রাইব্যুনালের পূর্বে প্রদান করা আদেশে মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ইতোমধ্যে কারাগারে রয়েছেন।
অন্যদিকে, শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত অন্য একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাবন্দী অবস্থায় ছিলেন।