1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

নাতির সঙ্গে টাকা লেনদেনে নিষেধাজ্ঞা: নরসিংদীতে এলাকা জুড়ে দাদার ব্যতিক্রমী মাইকিং

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 10168 বার পঠিত
ad728

নাতির দেনার দায় থেকে বাঁচতে এবং তার সাথে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধের আহ্বান জানিয়ে এলাকা জুড়ে মাইকিং করিয়েছেন দাদা করম আলী ব্যাপারী।

গত শনিবার (২২ আগস্ট) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মাইকিংয়ের বার্তায় জানানো হয়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে যেন নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কেউ কোনো প্রকার বাকিতে কেনাকাটা বা আর্থিক লেনদেন না করেন।

এরপরও যদি কেউ তার সঙ্গে লেনদেন পরিচালনা করেন, তবে পরবর্তীতে তার দায়ভার পরিবার নেবে না এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, নাতি মাহাবুব এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে

পরিশোধ না করে তার দায়ভার প্রবীণ দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ ও অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত নাতির দেনার হাত থেকে বাঁচতে দাদা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিতে বাধ্য হন।

ধারণা করা হচ্ছে, মাহাবুব মাদকের সঙ্গে জড়িত থাকার কারণেই এভাবে টাকার দেনা তৈরি করছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..