রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐক্যমত্য না থাকলেও গণভোটের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
“গণভোটের মতো একটি প্রক্রিয়া রাজনৈতিক সংকট নিরসনের পথে যেতে পারে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের।”
শনিবার (১১ অক্টোবর) এফফডিসি’তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতামত গ্রহণের বৈধ ও সাংবিধানিক পথ রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলেও জনগণের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পথ খুঁজে পাওয়া সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা। বক্তারা সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিকল্প পদ্ধতি নিয়েও আলোচনা করেন।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

