1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

বিআইএফএফএল কর্মকর্তা লাঞ্ছনা ও হুমকিম মামলায় সালমান এফ রহমানের জামিন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 24-08-2026 ইং
  • 10816 বার পঠিত
ad728

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক সিইওকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ জামিন আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আইনি আপডেট:

  • মামলার পটভূমি: বিআইএফএফএলের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফরমানুল ইসলামকে সালমান এফ রহমানের তিস্তা সোলার প্রকল্পের জন্য প্রায় ১,৪০০ কোটি টাকা এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জামানত ছাড়া শত কোটি টাকার ঋণ দিতে চাপ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক নীতি লঙ্ঘনের কারণে ঋণ দিতে অস্বীকার করায় ২০১৯ সালের ২৮ জুলাই বোর্ড সভায় সিইও-কে মারধর, চড়-থাপ্পড় ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়।

  • তদন্ত ও আসামি: ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি দায়েরের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে গত ২০২৫ সালের ৬ ডিসেম্বর পিবিআই ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়। গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল পিবিআই-এর চার্জশিট আমলে নিয়ে সালমান এফ রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছিলেন।

  • জামিনপ্রাপ্ত অন্যান্যরা: সালমান এফ রহমান ছাড়াও এ মামলার প্রধান আসামি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, মো. মনিরুল ইসলাম খান ও খন্দকার আনোয়ারুল ইসলাম জামিন পেয়েছেন। মামলার অপর আসামি সাজ্জাদ হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..