1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

এক মাসে ৩ বার বন্যায় দীঘিনালা, লংগদু রুটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6982 বার পঠিত
ad728

শুক্রবার রাতের একটানা ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল আবারও পানিতে প্লাবিত হয়েছে। ফলে এক মাসের মধ্যে অন্তত তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়লেন স্থানীয় বাসিন্দারা।

আজ শনিবার (২৯ আগস্ট) সকালে সরেজমিনে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে গেছে। মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়ক ও মূল সেতুটি পানির নিচে চলে যাওয়ায় দীঘিনালা-লংগদু রুটে সব ধরনের যানবাহন চলাচল ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে সড়কের দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

অন্যদিকে, কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজ সংলগ্ন কবরস্থান এলাকায় প্রধান সড়কে পানির চাপ অপেক্ষাকৃত কম থাকায় দীঘিনালা-সাজেক রুটে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত ও প্লাবিত অঞ্চলের সাধারণ মানুষের সহযোগিতায় স্থানীয় প্রশাসন পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..