1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 7472 বার পঠিত
ad728

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশ হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া নারী আসামি মিতুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২৯ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে মিতুকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সকালে রিমান্ড শুনানি শেষে মিতুকে আদালতে সোপর্দ করার পূর্বে নিয়ম অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে সকাল সাড়ে ৭টার দিকে তাঁকে পুনরায় যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। সে সময় এক নারী কনস্টেবলের পাহারায় থানার ‘নারী ও শিশু হেল্প ডেস্কে’ রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সুযোগ বুঝে মিতু কৌশলে দরজা খুলে তাঁর শিশু সন্তানকে নিয়ে সেখান থেকে চম্পট দেন।

থানা হেফাজত থেকে আসামি পালানোর এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত শুক্রবার যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আবু সালেহ নাঈম বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..