1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছে, রাতেই ১৬টি জলকপাট খোলার প্রস্তুতি

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 29-08-2026 ইং
  • 6420 বার পঠিত
ad728

রাঙামাটি জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে কাপ্তাই বাঁধের (Kaptai Dam) ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে হ্রদ থেকে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টার পরিমাপ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫.৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল), যেখানে হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু রেখে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এর আগে গত জুলাই মাসেও হ্রদের পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি ছেড়ে দেওয়া হয়েছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হ্রদ ও বাঁধের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে আবারও পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..