1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

প্রথম দিনের রেকর্ডের পর মন্দাগতি, পাঁচ দিনেই ‘টক্সিক’-এর বক্স অফিস আয়ে বড় ধস

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 7977 বার পঠিত
ad728

কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনে বক্স অফিসে যে বড়সড় ঝড় তুলেছিল, মাত্র পাঁচ দিনের মাথায় তা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। ইয়াশের সেই আলোচিত সংলাপ ‘ড্যাডি ইজ হোম’-এর প্রারম্ভিক দাপট ফিকে হতে শুরু করায় চলচ্চিত্র মহলে এখন প্রশ্ন উঠেছে—বক্স অফিসে সিনেমার এই গতি কি শেষ পর্যন্ত স্থায়ী হবে?

গেল ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ভারতে ১০১ কোটি ১০ লাখ রুপি নিট আয় করে রীতিমতো ইতিহাস গড়েছিল গীতু মোহনদাস পরিচালিত এই ছবি। তবে দ্বিতীয় দিন থেকেই আয়ে মারাত্মক নিম্নগতি দেখা যায়। স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, দিনভিত্তিক সংগ্রহের চিত্রটি নিচে তুলে ধরা হলো:

  • প্রথম দিন: ১০১.১০ কোটি রুপি

  • দ্বিতীয় দিন: ৩৭.৬৫ কোটি রুপি

  • তৃতীয় দিন: ২৭.২০ কোটি রুপি

  • চতুর্থ দিন: ২৪.৫০ কোটি রুপি

  • পঞ্চম দিন (৩০ আগস্ট দুপুর পর্যন্ত): ২.৭৯ কোটি রুপি

বর্তমানে ভারতে সিনেমাটির সর্বমোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৯৩.৮৯ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার মিলিয়ে চার দিন শেষে বিশ্বব্যাপী মোট আয় হয়েছে ২৫৪.৭৫ কোটি রুপি।

বিপুল বাজেটে নির্মিত এই মেগা প্রজেক্টটির জন্য বিশ্বব্যাপী ২৫০ কোটির মাইলফলক পার হওয়া আপাতদৃষ্টিতে ইতিবাচক মনে হলেও, মুক্তির প্রথম দিনের গতি বজায় রাখতে না পারাটাই এখন মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, সিনেমাটিকে পুরোপুরি ব্যর্থ বলা যেমন তড়িঘড়ি হবে, তেমনি প্রথম দিনের উন্মাদনা দেখে এখনই বিশাল সফল তকমা দেওয়াও কঠিন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728