1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, মূল অভিযুক্ত ‘প্যারা পনি’সহ গ্রেপ্তার ২

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 30-08-2026 ইং
  • 6384 বার পঠিত
ad728

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুিল (৫৫) নিহতের ঘটনায় মূল জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে মো. পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‌্যাব-২-এর সদর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

নিহত রনজিনা পারভীন রুলি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত শুক্রবার রাতে স্বামী আব্দুল মতিনের সঙ্গে বগুড়া থেকে চোখের চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসেন তিনি। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা পেছন থেকে শিক্ষিকার হাতব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে শক্ত রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পরেই জড়িতদের ধরতে তৎপর হয় র‌্যাব।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..