উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটাভুটিতে ‘আমার দেশ’ ও ‘ডেইলি অবজারভার’-এর প্রতিনিধি রকিবুর রহমান টুকুন সভাপতি এবং ‘দৈনিক মানবজমিন’-এর প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (২৯ আগস্ট) চাটমোহর প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদসমূহ:
সহসভাপতি: এম এ জিন্নাহ
সহ-সাধারণ সম্পাদক: মো. আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ)
কোষাধ্যক্ষ: জাকির সেলিম (খোলা কাগজ)
দপ্তর সম্পাদক: শুভাশিস ভট্টাচার্য তুষার (আজকের পত্রিকা)
প্রচার সম্পাদক: মো. শিমুল বিশ্বাস (আমার সংবাদ)
প্রকাশনা সম্পাদক: ইফতেখারুল ইসলাম টুটুল (আমাদের সময়)
কার্যনির্বাহী সদস্য: মো. শাহিনুর রহমান (চ্যানেল ২৪), এস এম মাসুদ রানা (আরটিভি) এবং মো. জাহাঙ্গীর আলম (দৈনিক ইনকিলাব)
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং চাটমোহর প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।