1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

শাহজালালে ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর গাড়ি নিচে পড়ে নিহত ৩, আহত ৪

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 3608 বার পঠিত
ad728

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার সদস্য।

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ৩ নম্বর টার্মিনালের দুই তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত বাকি চার বিমানবাহিনী সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন জানান, থার্ড টার্মিনালের এলিভেটেড অংশ বা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়ে যায়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান সম্পন্ন করে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..