1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

‘অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে রাষ্ট্রদূতদের বলা উচিত নয়, মানুষের কল্যাণই প্রধান দায়িত্ব’: ভারতের হাইকমিশনার

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 2960 বার পঠিত
ad728

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো মন্তব্য করা রাষ্ট্রদূতদের কাজ নয় বলে অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, "আমি একজন রাষ্ট্রদূত। ইন্টারনাল পলিটিক্স নিয়ে কিছু বলতে চাই না, আমাদের বলা উচিতও না। দেশ ও জনগণের জন্য কী ভালো হবে, তা দেশের মানুষ এবং সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে— এটাই সত্যি কথা।"

দুই দেশের মধ্যে 'জনগণে-জনগণে' (People to People) সুসম্পর্ক ও আন্তঃযোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, আল্টিমেটলি যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের সীমানা ও স্বপ্ন শেয়ার করে। ফলে দায়িত্বও অনেক বেড়ে যায়। তিনি মন্তব্য করেন, "প্রতিবেশী হিসেবে আমরা সমকক্ষ (We are equal)— এখানে কেউ বড় বা কেউ ছোট নয়।"

ভারতের রাষ্ট্রদূত আরও জানান, উভয় দেশের নিজস্ব কিছু গণতান্ত্রিক চ্যালেঞ্জ রয়েছে যা একে অপরকে বুঝতে এবং অনুধাবন করতে হবে। অতীতের কোনো বিষয় আঁকড়ে ধরে আটকে থাকলে উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হবে বলে মনে করেন তিনি।

ড. আবদুল মঈন খানের সাথে ৩০ মিনিটের এই বৈঠকে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য (Free Trade) ও অর্থনৈতিক নির্ভরতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন হাইকমিশনার।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..