1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদনঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইমঃ 01-09-2026 ইং
  • 5865 বার পঠিত
ad728

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের শিয়ালগড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগাছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বিকট শব্দ শুনে তারা মহাসড়কে এসে লিমন ও রুবেলকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728